জুলাইয়ের শেষের দিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত
দি নিউজ লায়ন; আজ নবান্নে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, জুলাই মাসের শেষের দিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। তবে কীসের ভিত্তিতে এই নম্বর দেওয়া হবে তা আগামীকাল শুক্রবার জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পর্ষদ সভাপতি এবং সংসদ এই বিষয়ে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপরেই নম্বর মূল্যায়ন নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেণ রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে সূত্রের খবর, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেনির ফলাফলের নম্বর দেখা হবে। এছাড়াও ক্লাস টেস্টে যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় সেই সমস্ত ফলাফলও দেখা হবে মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্টের ক্ষেত্রে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা হবে দুবছর আগে দেওয়া মাধ্যমিকের নম্বর। এমনটাই সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও একাদশের নম্বরও দেখা হবে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment